আরও এক বিশ্বকাপ জয় ভারতের,ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ভারত

ফাইনাল ম্যাচ সারসংক্ষেপ

টুর্নামেন্ট: ICC অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬

স্থান: হারারে স্পোর্টস ক্লাব, হারারে (জিম্বাবুয়ে)

ফাইনাল ফল: ভারত অনূর্ধ্ব-১৯ , ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯
ভারত – ৪১১/৯ (৫০ ওভার)
ইংল্যান্ড – ৩১১ (৪০.২ ওভার)
ফল: ভারত ১০০ রানে জয়ী, ছয়বারের জন্য বিশ্বকাপ জয়ী

হাইলাইটস

  • ওপেনিং ব্যাটসম্যান Vaibhav Sooryavanshi মাত্র ৮০ বলে ১৭৫ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলেন এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর!
  • ক্যাপ্টেন Ayush Mhatre ৫৩ রান করেন এবং দলের বড় স্কোর তৈরি করতে সাহায্য করেন।
  • ইংল্যান্ডের Caleb Falconer একটি আড়াইগুটির শত (১১৫) করেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।

ইতিহাস

এটি ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ছয় নম্বর বিশ্বকাপ শিরোপা, যা তাদের এই স্তরের ক্রিকেটে সুপেরিশিষ্ট অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছে।

সূর্যবংশীর তাণ্ডবে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় আয়ুষদের।

মহিলা বিশ্বকাপের পর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আরও এক বিশ্বকাপ জয় ভারতের। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ভারত। এই নিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জিতল ভারত।

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী শতরানে শিরোপা জয় ভারতের। শুক্রবার হারারেতে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। চতুর্থ ওভারেই আউট হন অ্যারন জর্জ (৯)। এরপর ইনিংস সামলান বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে। এরপর বাইগজে তান্ডব চালান সূর্যবংশী। ২৪ বলে পঞ্চাশ।আর মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে ফেলেন সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। শেষে ৮০ বলে ১৭৫ রানের অতিমানবীয় ইনিংস খেলে আউট হন সূর্যবংশী। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারিতে। ৫১ বলে ৫৩ রান করেন আয়ুষ। দ্বিতীয় উইকেটে তাঁদের ১৪২ রানের জুটি ভারতের ইনিংসকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেয়।বিহান মালহোত্রা ৩০, বেদান্ত ত্রিবেদী ৩২, কণিষ্ক চৌহানের ৩৭, অভিজ্ঞান কুন্ডুর ৪০ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রানের রানের এভারেস্ট তৈরি করে।

এভারেস্ট সমান রান তাড়া করতে নেমে চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং। ৪০.২ ওভারে ৩১১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংরেজ বেটারদের মধ্যে শতরান করে একটা মরিয়া চেষ্টা করেছিলেন সেলেব ফ্যালকোনার। ৬৭ বলে ৯ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারির সাহায্যে ১১৫ রান করেন। এছাড়া ওপেনার বেন ডাওকিনস ৬৬, বেন মায়েজ ৪৫ এবং অধিনায়ক থমাস রিউ ৩১ রান করেন। ভারতের হয়ে অম্বরিশ ৩টি, দীপেশ দেবেন্দ্র ও কণিষ্ক চৌহান ২টি করে উইকেট নিয়ে ইংরেজ ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙ্গে দেন। একটি করে উইকেট নেন খিলান প্যাটেল ও আয়ুষ মাত্রে।

Leave a Comment